১২ নভেম্বর খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন চিকিৎসক, সার্জন, রোগী ও তাঁদের স্বজনেরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের সংস্থাগুলোর চেনা নিন্দা বিবৃতির বাইরে এই হামলা খুব একটা প্রতিক্রিয়া তৈরি করতে পারেনি; ইসরায়েলের বিরুদ্ধে কোনো অর্থবহ রাজনৈতিক পদক্ষেপ নেওয়া তো দূরের কথা।
বিষয়টি কি আসলেই অবাক করার মতো?২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইসরায়েল পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্যব্যবস্থায় হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়ার পর, আরেকটি হাসপাতালে নতুন আরেক হামলায় ভিন্ন কোনো প্রতিক্রিয়া আশা করা যায় কীভাবে?
তবু আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থা এবং গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতি এর প্রতিক্রিয়া নিয়ে কিছু গুরুতর প্রশ্ন তোলার এখনই সময়।গণহত্যার তিন বছর পেরিয়ে আসার পর গাজার প্রতি ক্রমবর্ধমান অনুভূতিহীনতা ও উদাসীনতা আর উপেক্ষা করার উপায় নেই।
সূত্র: প্রথম আলো