‘আমি ভুলে গিয়েছিলাম আমার বয়স ৩৫।’ ২০ নভেম্বর নিউইয়র্কের সিটি হলের গোলাকার হলঘরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মেয়র জোহরান মামদানি। এদিন তিনি ক্রাচে ভর দিয়ে সিটি হলে হাজির হয়েছিলেন।পরে জোহরান নিজেই তাঁর এ অবস্থার কারণ জানান। তিনি বলেন, তিনি পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। তাঁর অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে। এ জন্য তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছে।
চলতি মাসের শুরুতে একদল সাংবাদিকের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে তাঁর ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায়।ফুটবলের ভীষণ ভক্ত মামদানি সিটি হলের সংবাদকর্মীদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলেছিলেন। ম্যাচটির খবর নিজেদের ভেতরে রাখতে সেটি নিয়ে কোনো তথ্য প্রকাশ না করার কথা ছিল।
সবকিছু পরিকল্পনা অনুযায়ীই চলছিল।নিউইয়র্কের মেয়র মামদানি ফুটবল খেলতে গিয়ে চোট পেলেনকিন্তু গত সপ্তাহে ক্রাচে ভর দিয়ে এবং পায়ে চিকিৎসার জন্য ব্যবহৃত বিশেষ বুট পরে সংবাদ সম্মেলনে হাজির হলে বিষয়টি আর গোপন থাকেনি।
সূত্র: প্রথম আলো