তুরস্কের আন্তালিয়া শহর থেকে গাড়িতে ৪৫ মিনিট। সেখান থেকে জাতীয় উদ্যানের গেট পেরিয়ে আরও ১০ মিনিট পাহাড়ি আঁকাবাঁকা পথ। উচ্চতা প্রায় এক হাজার মিটার। গাড়ি থামে একটা সাধারণ পার্কিং এলাকায়, পাশে একটা পাবলিক টয়লেট। দেখে বোঝার উপায় নেই যে এটাই ছিল তেরমেসসোস শহরের বাজার।শহরটা দুই হাজার বছরের পুরোনো। এখন পুরো ফাঁকা। বছরে হাতে গোনা কিছু মানুষ আসেন।
যাঁরা আসেন, তাঁরা পুরো শহর একাই ঘুরে দেখতে পারেন।শুরুটা মৃত্যু দিয়েবাজারের শেষ মাথায় ঝোপের আড়ালে একটা পাথুরে পথ। দুই পাশে ঘরবাড়ি নেই, আছে ধনী আর ক্ষমতাবানদের সমাধি। কোনোটায় ঢাল-বর্শার নকশা খোদাই করা, কোনোটা ছোট, কোনোটা বিশাল। কয়েকটা আবার অসমাপ্ত।প্রায় সবই বহু আগে লুটেরারা ভেঙে ফেলেছে। ঢাকনা উপড়ে নেওয়া হয়েছে, ভেতরে ঢুকে পড়েছে গাছের শিকড় আর লতা।
স্থানীয় গাইড ওন্দের উউজ এ জায়গায় প্রথম আসেন ১৯৯৬ সালে, শিক্ষার্থী থাকাকালীন।
সূত্র: প্রথম আলো