পুকুরের পানিতে ভাসছিল তিন বছর বয়সী রাইসা। তাকে উদ্ধার করতে পানিতে নেমে স্বজনেরা খুঁজে পান আড়াই বছর বয়সী ফারিহাকে। পরে দুটি শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।গতকাল শুক্রবার সন্ধ্যার আগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ ঘটনা ঘটে।মারা যাওয়া দুটি শিশু সম্পর্কে মামাতো-ফুপাতো বোন। ফারিহা ওই এলাকার ওমর ফারুকের মেয়ে এবং রাইসা তাঁর ভাগনি।
একই পরিবারের দুটি শিশুর মৃত্যুতে এলাকার লোকজন শোকার্ত।পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি ওমর ফারুকের বোন ফাতেমা আক্তার তাঁর মেয়ে রাইসাকে নিয়ে ঢাকায় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি দেবীগঞ্জে বেড়াতে আসেন। গতকাল বিকেলে ফারিহা ও রাইসা বাড়ির বাইরের উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে রাইসাকে অচেতন অবস্থায় ভাসতে দেখেন তাঁরা।
তাকে তুলতে পানিতে নামেন স্বজনেরা।
সূত্র: প্রথম আলো