অলিয়ঁস ফ্রঁসেজে চলছে তিন দিনের কার্টুন, কমিকস আর সৃজনশীলতার উৎসব। কার্টুন পিপল কমিকস ফেস্ট ২০২৬-এর প্রথম দুই দিনের আয়োজন শেষে আজ শনিবার উৎসবের শেষ দিন। উৎসবে রয়েছে আঁকাআঁকি, কমিকস ডিসপ্লে, কর্মশালা, আলোচনাসহ নানা আয়োজন। ফেস্টিভ্যালে অংশ নিয়েছে কিশোর আলো।
রয়েছে কিশোর আলোর স্টলও।আজ শেষ দিনে দর্শনার্থীদের জন্য থাকছে ক্যারেক্টার ডিজাইন কর্মশালা, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কমিকস তৈরি নিয়ে আলোচনা, লাইভ মডেল ড্রয়িং এবং গান।প্রথম দিন উৎসবের উদ্বোধনী আয়োজনের পাশাপাশি অনুষ্ঠিত হয় কার্টুন পিপলের ১০ বছর পূর্তি নিয়ে আলোচনা। এতে অংশ নেন লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব, কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, মোরশেদ মিশু এবং লেখক সিদ্দিক আহমেদ।
আহসান হাবীব দেখান হাতে কলম, কাগজ, জলরং ও কাঁচি দিয়ে কমিকস তৈরির কৌশল।
সূত্র: প্রথম আলো