গাড়ি চালানো শেখানোর নামে গোপনে নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী নারীর স্বামীর দায়ের করা মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল। গ্রেপ্তার ব্যক্তির নাম আশরাফুল আলম (৩০)।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে ময়মনসিংহ নগরের বয়ড়া ছালাকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবির একটি দল।
গ্রেপ্তারের যুবকের কাছ থেকে ব্ল্যাকমেলের কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।আজ শনিবার বেলা আড়াইটার দিকে এসআরবি-১৪-এর ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি জানায়, ২০২১ সালে ওই নারীকে গাড়ি চালানো শেখানোর জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল আশরাফুলকে।
সূত্র: প্রথম আলো