কলকাতার লেনিন সরণি। এই সড়কের নামও পরিবর্তন করা হচ্ছেভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর কলকাতার রাস্তাঘাট ও মেট্রোস্টেশনের নাম পরিবর্তন করতে চলেছে বিজেপি সরকার। প্রথম দফায় শহরের মোট ১৬টি রাস্তার সাবেক নাম বদলের পক্ষে প্রস্তাব দিয়েছে ১০ সদস্যের নামকরণ কমিটি।
পাশাপাশি ১৫টি মেট্রোস্টেশনের নামও পাল্টানোর প্রস্তাব দেওয়া হয়েছে।কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার লক্ষ্যে শহরের ১৬টি গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলের প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি। গতকাল শুক্রবারের বৈঠকে লেনিন সরণি, চৌরঙ্গি রোড, হো চি মিন সরণি, কার্ল মার্ক্স সরণি এবং স্ট্র্যান্ড রোডের মতো পরিচিত সড়কগুলোর নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে।
একই সঙ্গে যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রোর বেশ কয়েকটি স্টেশনের নাম বদলে এলাকার নামের সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়েও কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।কমিটির প্রবীণ সদস্য ও বিজেপির সাবেক রাজ্য সভাপতি তথাগত রায় জানিয়েছেন, সাধারণ নাগরিকদের কাছ থেকে আসা প্রস্তাবের ভিত্তিতেই এই ১৬টি রাস্তার নাম বদলের কথা ভাবা হচ্ছে।
সূত্র: প্রথম আলো