খাড়া পাহাড়ের ওই গাছপালা ছুঁয়ে উড়ে আসে কথার গুঞ্জন কথা নয়, পাতার প্রবাহ মনেরও বিবাহ হলো ধীরে সেই পরা ছিটমহলের থেকে আরও কিছু দূরেএসেছে দূরের গান, সীমান্তপারের স্মৃতি তাই রয়ে যায় মনে;কত জন গেছে, কত মন রয়ে গেছেমাটির ঢেলার রূপে বসে থাকি ঠায়;উমঙ্গট নদীর কথা ভেবে ভেবেডাউকি ব্রিজের নিচে তবু পড়ে যাইজলে ডুবে ডুবে শুনি খাড়া পাহাড়েরগাছপালা ছুঁয়ে-আসা কথার গুঞ্জনএমন জলের মর্মে প্রশ্ন করো যদি...তবে বলি:নদী তার দুপাড় নিয়েই তবে নদী
সূত্র: প্রথম আলো