ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে কোনো একক খাবার বা পানীয় জাদুর মতো কাজ করে না; বরং সুষম খাদ্য, পরিমিত ক্যালরি, স্বাস্থ্যকর ওজন ও নিয়মিত ব্যায়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ।১. ভাতের পরিমাণ নিয়ন্ত্রণ করুনভাত সম্পূর্ণ বাদ দিতে হবে, এমন নয়। তবে প্রয়োজনের তুলনায় বেশি ভাত খাওয়া এবং একই সঙ্গে আলু, রুটি, মিষ্টি ও অন্যান্য শর্করাজাতীয় খাবার অতিরিক্ত গ্রহণ করা এড়িয়ে চলতে হবে।
সম্ভব হলে পরিমিত পরিমাণ লাল চাল বা কম প্রক্রিয়াজাত শস্য বেছে নেওয়া যায়।২. প্রতিদিন শাকসবজি রাখুনলাউ, পটোল, ঢ্যাঁড়স, করলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, পালংশাক, লালশাক ও অন্যান্য মৌসুমি সবজি খাদ্যতালিকায় রাখুন।
এগুলোয় থাকা আঁশ ও বিভিন্ন পুষ্টি উপাদান স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে সাহায্য করে।নিয়মিত পরিমিত পরিমাণে খান৩. ফল খান, ফলের রস নয়পেয়ারা, আপেল, কমলা, পেঁপে, নাশপাতি ও অন্যান্য মৌসুমি ফল পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে।
সূত্র: প্রথম আলো