ক্যারিয়ার, নেতৃত্ব কিংবা নিজের ভবিষ্যৎ–সম্ভাবনার সুযোগ নিয়ে তরুণদের মনে থাকে নানা প্রশ্ন। অনেক সময় অভিজ্ঞদের পথচলার গল্পে মেলে এসব প্রশ্নের উত্তর। সেই গল্প শুনতে ও নিজেদের স্বপ্নের সীমানা বড় করতে জড়ো হয়েছিলেন হাজারো তরুণ। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে তরুণদের নেতৃত্ব, ব্যক্তিগত দক্ষতা ও ক্ষমতায়নবিষয়ক আয়োজন ‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’।
গতকাল শুক্রবার দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন পাঁচ হাজার তরুণ-তরুণী।
এ আয়োজনের দশম আসরে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা, বিনোদন অঙ্গনের তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ উপস্থিত ছিলেন।নেতৃত্ব ও প্রতিকূলতা মোকাবিলার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব ও উদ্যোক্তারাডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান উদ্ভাবন কর্মকর্তা (সিআইও) গোলাম সামদানি ডন।
সূত্র: প্রথম আলো