কোনো মুসলমানের মৃত্যু হলে তাঁর রুহের মাগফিরাত কামনায় জানাজার নামাজ আদায় করা জীবিতদের ওপর ‘ফরজে কিফায়া’ বা সামষ্টিক আবশ্যকীয় দায়িত্ব।
সাধারণত মৃতদেহ সামনে রেখেই জানাজার নামাজ আদায় করা হয়।কিন্তু মৃতদেহ সামনে উপস্থিত না থাকলে দূর থেকে সেই মৃত ব্যক্তির উদ্দেশে যে জানাজা পড়া হয়, তাকে ‘গায়েবানা জানাজা’ (সালাতুল গায়িব) বলা হয়।আধুনিক যুগে রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রিয় আলেম বা প্রিয়জনের মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা পড়ার রেওয়াজ ব্যাপকভাবে লক্ষ করা যায়। কিন্তু ইসলামে কি ঢালাওভাবে এই জানাজা পড়ার সুযোগ রয়েছে?
আলোচনা করা হলো।বর্তমানে দেখা যায়, মৃত ব্যক্তির নিজ এলাকায় লাখো মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হওয়ার পরও দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা পড়া হয়।গায়েবানা জানাজার ভিত্তি কীইসলামি ইতিহাসে গায়েবানা জানাজার মূল দলিল হলো আবিসিনিয়ার (বর্তমান ইথিওপিয়া) ন্যায়পরায়ণ বাদশাহ নাজ্জাশির ইন্তেকালের ঘটনা।
সূত্র: প্রথম আলো