গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে উল্লেখ করে চুক্তি নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা বলেছে, ভারতের পানি আগ্রাসন রোধে সরকারকে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।আজ শনিবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এ–সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়।
অধিবেশনে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, স্বাস্থ্যসেবা, সীমান্ত পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় পর্যালোচনা করে ২৩টি প্রস্তাব গ্রহণ করা হয়। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জামায়াত।হাদি হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নজামায়াতের মজলিসে শুরার অধিবেশন থেকে জুলাই গণহত্যা ও শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।
হাদি হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতেও বলেছে জামায়াত।অধিবেশনে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
সূত্র: প্রথম আলো