প্রেমিকার সঙ্গে দেখা করতে সুদূর চীন থেকে কুমিল্লার দেবীদ্বারে এসেছিলেন ৩৪ বছর বয়সী যুবক জিয়াকিয়ান। প্রায় ছয় মাসের পরিচয় থেকে গড়ে ওঠা প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দিতে এক সপ্তাহ আগে তিনি বাংলাদেশে আসেন। ঢাকায় হোটেলে অবস্থানের পর গতকাল শুক্রবার প্রেমিকার বাড়িতেও পৌঁছান। কিন্তু প্রেমিকার পরিবার রাজি না হওয়ায় শেষ পর্যন্ত হয়নি বিয়ে। শূন্য হাতে প্রেমিকার বাড়ি ছাড়তে হয়েছে চীনা ওই যুবককে।
গতকাল দেবীদ্বার উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমের টানে চীনা যুবক গ্রামে এসেছেন, এ খবর ছড়িয়ে পড়লে তাঁকে দেখতে বাড়িতে ভিড় করেন উৎসুক লোকজন। একপর্যায়ে বিয়ের বিষয়ে চীনা যুবকের সঙ্গে মেয়েটির পরিবারের আলোচনা হয়। তবে জিয়াকিয়ানের পরিবারের সদস্যদের অনুপস্থিতি এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মেয়েটির পরিবার বিয়েতে রাজি হয়নি।মেয়েটির বাবাআমরা গরিব মানুষ। আমার মাইয়াডারও বয়স কম। মোবাইলে ওই চীনা ছেলের লগে যোগাযোগ হইছে।
ছেলেডা এক মাসের ভ্রমণ ভিসা লইয়া বাংলাদেশো আইছে।
সূত্র: প্রথম আলো