প্যারিস থেকে ইতালির ভেনিস পর্যন্ত বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন সিমপ্লন-ওরিয়েন্ট-এক্সপ্রেসে রাতভর ভ্রমণ করেছেন বিশ্বের সবচেয়ে হাই প্রোফাইল প্রেমিক যুগল। এক রাতের খরচ পড়েছে মাত্র ১ কোটি ৩০ লাখ টাকা।প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় আছেন মার্কিন পপ তারকা ক্যাটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এবার তাঁদের ইউরোপ ভ্রমণ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।
প্যারিস থেকে ইতালির ভেনিস পর্যন্ত বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন সিমপ্লন-ওরিয়েন্ট-এক্সপ্রেসে রাতভর ভ্রমণ করেছেন তাঁরা। যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য টাইমস–এর তথ্য অনুযায়ী, এই ট্রেনে একদিকে যাওয়ার টিকিটের দাম প্রায় ১ লাখ ৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।
অর্থাৎ এক রাতের ট্রেনভ্রমণের খরচেই কেনা সম্ভব ঢাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কিংবা একাধিক দামি গাড়ি।বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন সিমপ্লন-ওরিয়েন্ট-এক্সপ্রেসে রাতভর ভ্রমণ করেছেন তাঁরাচলন্ত প্রাসাদে এক রাতক্যাটি ও ট্রুডো সাধারণ কোনো কেবিনে থাকেননি।
সূত্র: প্রথম আলো