ইন্টারন্যাশনাল প্ল্যানড পেরেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা আলকালদে কাস্ত্রো তিন দিনের সরকারি সফরে আগামীকাল রোববার ঢাকায় আসছেন।
বাংলাদেশে তাঁর এ সফরের আয়োজক আইপিপিএফের সহযোগী সদস্য সংগঠন পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)।আইপিপিএফের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে মারিয়া আন্তোনিয়েতা সরকারের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রী এবং বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গেও তাঁর মতবিনিময়ের কথা রয়েছে।
সূত্র: প্রথম আলো