প্রতিবছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রজুড়ে পালিত হয় ‘থ্যাংকসগিভিং ডে’ বা কৃতজ্ঞতা দিবস। এটি আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় ছুটির দিন। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি পারিবারিক বন্ধন, মানবিক মূল্যবোধ এবং জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক বিশেষ উপলক্ষ দিনটি। এদিন আমেরিকার লাখ লাখ মানুষ কর্মব্যস্ত জীবন থেকে সাময়িক বিরতি নিয়ে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটান।
তাঁরা একসঙ্গে খাবার খান, আনন্দ করেন এবং জীবনে পাওয়া আশীর্বাদ ও ভালো বিষয়গুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। থ্যাংকসগিভিং ডের ইতিহাস প্রায় চার শ বছরের পুরোনো। এর সূচনা ঘটে ১৬২০ সালে, যখন ইংল্যান্ড থেকে একদল ইউরোপীয় অভিবাসী ধর্মীয় স্বাধীনতা ও উন্নত জীবনের আশায় জাহাজে করে উত্তর আমেরিকায় এসে পৌঁছান। তাঁদের অনেকেই পরিচিত ছিলেন পিলগ্রিম (Pilgrims) নামে।
তাঁরা ম্যাসাচুসেটসের বর্তমান প্লাইমাউথ এলাকায় বসতি স্থাপন করেন।নতুন পরিবেশ, কঠিন আবহাওয়া, খাদ্যসংকট ও নানা রোগব্যাধির কারণে তাঁদের প্রথম শীতকাল ছিল অত্যন্ত দুর্বিষহ।
সূত্র: প্রথম আলো