পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যরা। আজ শনিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলেবার্ষিক প্রতিবেদনে স্বচ্ছতা, জবাবদিহি ও উৎকর্ষের স্বীকৃতি হিসেবে দেশের ৩৫ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
আজ শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান ও আইসিএবির সভাপতি সাব্বীর আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিএবি।পুরস্কার পেল যারাএবারের আয়োজনে সব খাত মিলিয়ে সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বিএসআরএম স্টিলস।
প্রতিষ্ঠানটি উৎপাদন খাতেও স্বর্ণ পুরস্কার পেয়েছে।
সূত্র: প্রথম আলো