পুরান ঢাকার টিকাটুলীতে হোটেল ব্যবস্থাপক নাঈমুর রহমান হত্যার ঘটনায় গতকাল শুক্রবার রাতে ওয়ারী থানায় মামলা করা হয়েছে। এরপরই রিতা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিতা হত্যা মামলাটির এজাহারভুক্ত এক আসামি। পুলিশ বলছে, রিতা ছাড়াও মামলার আসামি করা হয়েছে এনায়েত কাজী নামে এক ব্যক্তিকে। তিনি গ্রেপ্তার রিতা বেগমের মুরগির দোকানের কর্মচারী ছিলেন।
আহত হয়ে তিনি এখন রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় নিহত নাঈমুরের বড় ভাই নাজমুল হুদা বাদী হয়ে এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরান কাজী, মুরগি দোকানের মালিক রিতা বেগমসহ পাঁচজনকে আসামি করে ওয়ারী থানায় হত্যা মামলা করেন।পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে নাঈমুর রহমানের পরিবার।
অসুস্থ ও দৃষ্টিহীন বাবার চিকিৎসা এবং সংসারের খরচ চলত নাঈমুরের আয়ে।
সূত্র: প্রথম আলো