পুরান ঢাকার স্মৃতি, স্থাপত্য, প্রকৃতি ও মানুষের জীবনযাত্রা নিয়ে স্থপতি রফিক আজমের ‘ওল্ড ঢাকা-নিউ স্টোরি: আর্কিটেকচার ইন বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর আঁগা খান একাডেমিতে বইটির প্রকাশনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী বলেন, স্থাপত্য কেবল ভবন নির্মাণের বিষয় নয়; এর সঙ্গে মানুষের জীবন, অনুভূতি ও প্রকৃতির সম্পর্ক রয়েছে।
আধুনিক নগরজীবনে মানুষ নিজেদের চারপাশে দেয়াল তুলে প্রতিবেশীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অথচ মানুষের স্বাভাবিক প্রবণতা হলো আনন্দ ভাগাভাগি করা এবং বিপদে একে অপরের পাশে দাঁড়ানো।
রফিক আজমের স্থাপত্যে এই মানবিক সংযোগের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।রফিক আজম আধুনিক স্থাপত্যের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি, আবহাওয়া ও প্রকৃতিকে যুক্ত করে নিজস্ব একটি ধারা তৈরি করেছেন উল্লেখ করে স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস বলেন, তাঁর স্থাপত্যে গাছপালা ও পানি কেবল সৌন্দর্য বাড়ানোর উপকরণ নয়, ভবনের অবিচ্ছেদ্য অংশ।ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, বাংলাদেশের নগর ও স্থাপত্যের অভিজ্ঞতা থেকে ইউরোপের দেশগুলোরও শেখার আছে।
সূত্র: প্রথম আলো