পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ ঠেকানোর ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির নেতারা। শেখ হাসিনা ও তাঁর অনুসারীদের ঠেকাতে প্রয়োজনে ‘জীবনের শেষ রক্তবিন্দু’ দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নৈরাজ্যের প্রতিবাদ এবং সীমান্ত দিয়ে তাঁদের অনুপ্রবেশ ঠেকানোর দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন স্থানীয় বিএনপির নেতারা।
আজ শনিবার বিকেলে ভোমরা স্থলবন্দরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম (হাবিব) বলেন, ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই।
সূত্র: প্রথম আলো