তাঁকে বলা হয় কিং খান কিংবা বাদশাহ। পর্দায় কখনো প্রিয়তমার চোখে হারিয়ে যেতে চেয়েছেন, কখনো দুই হাত ছড়িয়ে জানিয়েছেন ভালোবাসার কথা। শাহরুখ খানের প্রেম নিবেদনের ভঙ্গি কয়েক প্রজন্মের দর্শকের কাছে পরিচিত। বলিউডের সেই ‘কিং অব রোমান্স’ই কিনা একসময় নায়িকার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে গিয়ে বিব্রত হয়েছেন! নিজের চেয়ে অনেক কম বয়সী এক অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে এবার মজার এক ঘটনার কথা জানালেন শাহরুখ।
সেই অভিজ্ঞতাই তাঁকে নিজের বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা নতুন করে ভাবতে শিখিয়েছে। শুক্রবার মুম্বাইয়ে শাহরুখ খানের আগামী সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’ প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের এই তারকা। সেখানে নির্মাতা করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় নিজের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
একপর্যায়ে উঠে আসে সহশিল্পীদের সঙ্গে তাঁর বয়সের ব্যবধানের প্রসঙ্গ।প্রেমের সংলাপের সঙ্গে গণিতের বাড়ির কাজএকটি সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে শাহরুখ জানান, দৃশ্যটিতে তাঁর এক তরুণী সহশিল্পীর কাছে ভালোবাসার কথা জানানোর কথা ছিল।রোমান্টিক সংলাপ বলতে গিয়ে বয়সের ব্যবধানটা এতটাই অনুভব করছিলেন যে তাঁর মনে হচ্ছিল, প্রেমের কথার শেষে মেয়েটিকে গণিতের বাড়ির কাজ নিয়েও জিজ্ঞেস করা যায়।ঘটনাটি রসিকতার ছলে বর্ণনা করে শাহরুখ বলেন, ‘মা, কাল সকালের গণিতের বাড়ির কাজটা করেছ তো?’শাহরুখের এমন মন...
সূত্র: প্রথম আলো