মূল্যায়ন করা হচ্ছে না অভিযোগ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।শামীম হোসেন বলেন, ‘এই দল থেকে স্বেচ্ছায় আমি আমার পদ থেকে পদত্যাগ করছি।
আমি আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো মিছিল–মিটিং, প্রোগ্রামে সম্পৃক্ত থাকব না।’দলীয় কোনো কারণে যোগাযোগ না করার অনুরোধ জানিয়ে শামীম হোসেন বলেন, ‘আজকে থেকে চির সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।’ভিডিও বার্তায় শামীম হোসেন জানান, তিনি একজন তরুণ উদ্যোক্তা, নিজে পড়ালেখার পাশাপাশি বাড়িতে নানা জাতেন কবুতর ও পাখি পালন করেন। সরকার তরুণ উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে।
তিনি এই ঋণ কর্মসূচিতে আবেদন করেছিলেন।
সূত্র: প্রথম আলো