মাথায় কালো কানটুপি, কষ্ট করে বুকে জড়িয়ে ধরেছেন প্যাড, তবু হাসি হাসি মুখ—মুশফিকুর রহিমের অভিষেকের আগের এই ছবিটা এখনো মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ায়। ২১ বছর আগে লর্ডসে কৈশোরের সারল্যমাখা সেই মুখ এখন শ্মশ্রুমণ্ডিত, চেহারায় পরিণত বয়সের ছাপ।কেউ মুশফিকুর রহিমকে তুলনা করতে পারেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সঙ্গেই। তাঁকে সঙ্গী করেই তো দীর্ঘ পথ এগিয়ে এল বাংলাদেশের টেস্ট ক্রিকেট!
মুশফিকের অভিষেক টেস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশ টেস্ট খেলেছে ১৩০টি, যার ১০৮টিতেই খেলেছেন মুশফিক। সেই মুশফিকের হয়ে গতকাল বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন, ওয়ানডে ও টি–টুয়েন্টির পর এবার তিনি টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাতে যাচ্ছেন।
আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টটাই হবে মুশফিকের বিদায়ী টেস্ট।অভিষেকের পর মুশফিকের ক্যারিয়ারের প্রথম এক দশকে কঠিন সময়ই পার করেছে বাংলাদেশ দল—৫৬ টেস্টে জয় কেবল ৬টিতে।
সূত্র: প্রথম আলো