মাঠজুড়ে একসময় জমে থাকত পানি। বর্ষা পেরিয়ে গেলেও কয়েক মাস খেলার উপযোগী থাকত না মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মাঠটি। শহরের কেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ এই মাঠে খেলাধুলার সুযোগ কমে আসছিল। সেখানে আবারও ফিরেছে খেলার পরিবেশ। মাঠ সংস্কারের উদ্যোগ নিয়েছে মাগুরা স্পোর্টস একাডেমি। সহযোগিতা করছে মাগুরা বন্ধুসভা ও কলেজ কর্তৃপক্ষ।
মাঠটি সংস্কারের পর সেখানে শুরু হয়েছে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট।২৭ নভেম্বর সকাল নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টেপ টেনিস বলে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার ১৬টি ক্লাব অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পৃথিবী ড্রাগস ও ইছাখাদা ক্রিকেট একাদশ।
বিজয় দিবস উপলক্ষে মাগুরা স্পোর্টস একাডেমি এ টুর্নামেন্টের আয়োজন করেছে।বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলফাজ উদ্দিন।
সূত্র: প্রথম আলো