ধ্রুব জুরেল আবারও একা লড়ে গেলেন। ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে তাঁর ৮৮ রানের ইনিংসে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ভারত। শেষ তিন উইকেটে ১২৯ রান যোগ করে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের লিড ১১০ রানে নামিয়ে আনে তারা। এরপর বল হাতে যশপ্রীত বুমরারা ভালোই করেছেন। তবু ক্রাইস্টচার্চ টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে তাদের লিড ২৪৩ রান, হাতে রয়েছে আরও ৭ উইকেট।৬ উইকেটে ১১৬ রান নিয়ে দিন শুরু করে ভারত।
ম্যাট হেনরি দিনের প্রথম ওভারেই অংশুল কম্বোজকে ফিরিয়ে দিলে বড় লিডের সম্ভাবনা তৈরি হয় নিউজিল্যান্ডের সামনে। তবে ৪৮ ওভার পুরোনো বলে আগের মতো সুইং ও সিম মুভমেন্ট ছিল না। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ তিন উইকেটে প্রতিরোধ গড়ে তোলে ভারত।ধ্রুব জুরেল আবারও প্রমাণ করেন, কঠিন পরিস্থিতিতে তিনি কতটা কার্যকর।
ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৯, ১০ ও ১১ নম্বরের ব্যাটসম্যানদের নিয়ে ৫০ বা তার বেশি রান যোগ করার কৃতিত্ব দেখান এই উইকেটকিপার ব্যাটসম্যান।
সূত্র: প্রথম আলো