পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।আজ রোববার সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও মিরপুরের রাকিন সিটি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ডিবির প্রধান শফিকুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটকডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি আকতার হোসেন বলেন, ফারজানাকে মিরপুর ডিওএইচএস থেকে এবং তাঁর দুই ভাইকে রাকিন সিটি থেকে গ্রেপ্তার করা হয়।ফারজানার দুই ভাই হলেন রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুন।ফারজানা সাবেক অতিরিক্ত সচিব।
২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
সূত্র: প্রথম আলো