ইরাককে সতর্ক করে ইরান বলেছে, মধ্যপ্রাচ্যের এ দুই দেশের মধ্যে যে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া উচিত হবে না। তেল চোরাচালানের বিরুদ্ধে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে বাগদাদ নিজেদের সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করছে।
এমতাবস্থায় তেহরান প্রতিবেশী বাগদাদকে এ সতর্কবার্তা দিল।ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার গতকাল শনিবার বাগদাদকে সতর্ক করে বলেছেন, ইরাকের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাতিয়ার’ হওয়া চলবে না। সীমান্ত-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইরাকি কর্তৃপক্ষকে সতর্ক ও সজাগ থাকার আহ্বানও জানান তিনি।যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের পর বিকল্প হিসেবে ইরান স্থলসীমান্তের পথগুলো ব্যবহার করতে শুরু করেছে।
এ অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর এ অবরোধের প্রভাব আরও বিস্তৃত করতে দেশটির স্থলপথে বাণিজ্য সীমিত করার চেষ্টা করছে।ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আবুদি ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে আলোচনার জন্য তেহরান সফরে যাওয়ার পর মোখবার এ মন্তব্য করেন।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মোহসেন রেজায়ির বরাতে বলেছে, ইরান ও ইরাকের অর্থনৈতিক সহযোগিতার সম্পর্কে বিদেশিদের নেতিবাচক প্রভাব বিস্তার করতে দেওয়া উচিত নয়।
সূত্র: প্রথম আলো