নিজের পছন্দের খাবার বানানো থেকে বন্ধুদের দাওয়াত দিয়ে খাওয়ানো, রান্নার শখটা এভাবেই বড় হয়েছে মীর মাহিম মেহেদী জিমের। একসময় বন্ধুরাই পরামর্শ দেন, এত ভালো রান্না যখন করো, একটা রেস্তোরাঁ খুলে ফেললেই তো পারো! সেই পরামর্শ থেকেই জন্ম ‘জিমিস’–এর। মাত্র ৯ বছর বয়সে টেলিভিশনে ‘মাস্টারশেফ’ দেখে রান্না শুরু করেছিলেন মীর মাহিম মেহেদী জিম।
নিজের পছন্দের খাবার বানানো থেকে বন্ধুদের দাওয়াত দিয়ে খাওয়ানো, রান্নার শখটা এভাবেই বড় হয়েছে তাঁর। একসময় বন্ধুরাই পরামর্শ দেন, এত ভালো রান্না যখন করো, একটা রেস্তোরাঁ খুলে ফেললেই তো পারো! সেই পরামর্শ থেকেই জন্ম ‘জিমিস’–এর। তবে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি রেস্তোরাঁ চালাতে গিয়ে কম হিমশিম খেতে হয়নি জিমকে। একপর্যায়ে ব্যবসা বন্ধের কথাও ভেবেছিলেন। সেই কঠিন সময় পেরিয়ে এখন আবার স্বপ্ন দেখছেন রেস্তোরাঁটিকে আরও বড় করার।
রাজধানীর মিরপুর–৬ নম্বরে অবস্থিত জিমিস।
সূত্র: প্রথম আলো