সকালে আকাশজুড়ে আলো–ছায়ার খেলা। প্রকৃতিতে যেন শীতের আগমনী বার্তা। মাউন্টেনিয়ারিং ভ্যালি, রাঙামাটি, ২৯ নভেম্বরধুন্দল ফুলের মধু খেতে ভিড় করেছে ভ্রমর। গোপালখালী, বটিয়াঘাটা, খুলনা, ২৯ নভেম্বরযমুনা নদীর চরে লালন-পালন করা গরুর পাল চরাতে নিয়ে যাচ্ছেন তিনি। চর সরলিয়া, সোনাতলা, বগুড়া, ২৯ নভেম্বরকেটে রাখা আমন ধান রোদে শুকাচ্ছেন এই কৃষক দম্পতি।
চর সরলিয়া, সোনাতলা, বগুড়া, ২৯ নভেম্বর শিশিরভেজা ভোরে কাঁধে বালতি নিয়ে ধানখেতের আল ধরে গন্তব্যে ছুটছেন এক পাহাড়ি তরুণ। কিনামনি ঘোনা, রাঙামাটি, ২৯ নভেম্বরসকালের রোদে জলাশয়ে নেমেছে হাঁসের ঝাঁক। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ২৯ নভেম্বর শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার কাছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা।
এ সময় ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো