ঢাকার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে বড়দিনের সাজ এবার ছাপিয়ে গেছে চেনা আয়োজনের সীমা। উড়োজাহাজের আদলে তৈরি বিশাল জিঞ্জারব্রেড আর আলোকসজ্জায় হোটেলটি হয়ে উঠেছে নগরবাসীর জন্য এক নতুন উৎসবের গন্তব্য।বড়দিনের উৎসব মানেই আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, উপহার আর নানা আয়োজন। তবে সেই চেনা উদ্যাপনে নতুন মাত্রা যোগ করেছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট।
এবার বড়দিন উপলক্ষে হোটেলটির সাজসজ্জায় যুক্ত হয়েছে আকাশছোঁয়া আয়োজন, আর বিশেষ আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে উড়োজাহাজের আদলে তৈরি বিশাল এক জিঞ্জারব্রেড বিমান।উড়োজাহাজের আদলে তৈরি করা হয়েছে জিঞ্জার ব্রেড২৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব আয়োজনের বিশেষত্ব হলো, হোটেলের সাজসজ্জা শুরু হয়েছে ১৪০ ফুট উচ্চতায়। টাওয়ারের মাথায় লাগানো হয়েছে লাল রঙের বো। বাইরে থেকে শুরু করে ভেতরের প্রতিটি পরিসরে ছড়িয়ে দেওয়া হয়েছে বড়দিনের আবহ।
আলোকসজ্জা, সজ্জিত ক্রিসমাস ট্রি এবং নানা উৎসব উপকরণে হোটেলটি যেন বদলে গেছে এক অন্য রূপে।
সূত্র: প্রথম আলো