পাহাড়ি শীতের মিষ্টি রোদ, পাইনগাছের সারি আর পেছনে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা—দার্জিলিংয়ে অবকাশ যাপনের মুহূর্তগুলো এভাবেই ফ্রেমবন্দী করেছেন জয়া আহসান। রইল বিস্তারিত ...দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। পর্দায় অভিনয় হোক কিংবা ব্যক্তিগত ফ্যাশন—সবকিছুতেই নজর কাড়েন তিনি। রূপ ও সৌন্দর্যের পাশাপাশি বয়সকেও যেন অনায়াসে হার মানিয়েছেন এই অভিনেত্রী। সবকিছু মিলিয়ে জয়া আহসান বরাবরই অনন্য।
তাঁর প্রতিটি নতুন লুকই তাই ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেয়।অভিনয়ের বাইরেও নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন জয়া। প্রকৃতির সান্নিধ্যে থাকা, বাগান করা কিংবা পোষ্যদের সঙ্গে সময় কাটানো—এসবই তাঁর পছন্দের কাজ। তবে এবার সব ব্যস্ততাকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে নিজের জন্য সময় বের করে নিয়েছেন অভিনেত্রী।
অবকাশ যাপনে সোজা চলে গেছেন ভারতের দার্জিলিংয়ে।দার্জিলিংয়ের স্নিগ্ধ রোদে স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন জয়া ।পাহাড়ি শীতের আমেজে তাঁর পরনে সাদা ও কালো স্ট্রাইপ নকশার হাই-নেক রিবড সোয়েটার।
সূত্র: প্রথম আলো