সড়ক দুর্ঘটনা বদলে দিয়েছিল অভিনেত্রী মেঘলা মুক্তার জীবন। গত জুলাইয়ে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর শুধু শারীরিক ক্ষতই নয়, মানসিক ট্রমার মধ্য দিয়েও যেতে হয়েছে তাঁকে। আঘাতের কারণে অভিনয়ে ফিরতে পারবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এমনকি নিজের অভিনয়জীবন নিয়েও শঙ্কিত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তবে সব সংশয় পেছনে ফেলে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন মেঘলা মুক্তা।
ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘চক্র’র তৃতীয় সিজনে অভিনয়ের মধ্য দিয়ে ফিরেছেন তিনি।ফিরতে চাননি, নির্মাতা ছাড়েননি দুর্ঘটনার পর শারীরিক ও মানসিকভাবে স্বাভাবিক হতে সময় লাগছিল মেঘলার। এ অবস্থায় ‘চক্র’র তৃতীয় সিজনে অভিনয়ের ব্যাপারে নিজেই দ্বিধায় ছিলেন। এমনকি নির্মাতা ভিকি জাহেদকে অনুরোধ করেছিলেন, তাঁকে যেন এই সিজন থেকে বাদ দেওয়া হয়। কিন্তু নির্মাতা তাঁর ওপর আস্থা হারাননি।
ভিকির সেই বিশ্বাসই শেষ পর্যন্ত আত্মবিশ্বাস জুগিয়েছে অভিনেত্রীকে।মেঘলা মুক্তাসামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে মেঘলা লিখেছেন, ‘“চক্র” দিয়ে শুরু, “চক্র” দিয়েই কামব্যাক।
সূত্র: প্রথম আলো