রাজধানীর ধানমন্ডির পূরবী জুয়েলার্সে চুরির মামলায় সন্দেহভাজন তিন আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্মক (এসআই) শরীফ উদ্দীন এই তথ্য জানান।এসআই শরীফ উদ্দীন বলেন, আসামিদের আজ আদালতে হাজির করা হয়।
তাঁদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।তিন আসামি হলেন গোলাম সরোয়ার (৫৮), মো. আমিনুর রহমান (৫৭) ও রিজওয়ানুল ইসলাম লাহিন (২৮)।গত শুক্রবার দিবাগত রাতে ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজা নামের বিপণিবিতানের পূরবী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে।
পূরবী জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ প্রথম আলোকে বলেন, বিপণিবিতানের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ে চেতনানাশক খাইয়ে গয়না ও নগদ অর্থ চুরি করা হয়।চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ধানমন্ডি মডেল থানায় মামলা করেন পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ।মামলার এজাহারে বলা হয়, চোরেরা শোরুমের চেম্বারে রাখা বিভিন্ন ধরনের গয়না নিয়ে গেছে।
সূত্র: প্রথম আলো