আগুন নিয়ন্ত্রণে আনার দুদিন পর কক্সবাজারের উখিয়ার ইনানীতে সেই ‘গ্যাসকূপে’ বিস্ফোরণ হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৭ কর্মী দগ্ধ হয়েছেন।বাপেক্স জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে সার্ভের কাজ করতে গিয়েছিলেন ওই কর্মীরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে সাত কর্মী দগ্ধ হয়েছেন।
দুর্ঘটনার পর তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।অবশেষে এক মাসের চেষ্টায় নিয়ন্ত্রণে এল ইনানীর গ্যাসের আগুনউপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজসংলগ্ন এলাকায় গ্যাসকূপটির অবস্থান। দগ্ধের বিষয়টি নিশ্চিত করেন বাপেক্সের ডিজিএম আবদুস ছালাম।
তিনি বলেন, সম্প্রতি আগুন নেভানোর পর সেখানে সার্ভের কাজ চলছিল।
সূত্র: প্রথম আলো