অন্য বিসিএসগুলোর তুলনায় ৫০তম বিসিএসের ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্বের কারণ হিসেবে ৪৬তম বিসিএসের গেজেটের জন্য অপেক্ষা করার কারণ দেখিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। পিএসসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ৫০তম বিসিএস প্রার্থীদের একাংশ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রার্থী জানিয়েছেন, রিপিট ক্যাডার সুপারিশের জন্য এর আগে কয়েকটি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে আশানুরূপ পরীক্ষা দিয়েও কোনো ক্যাডার বা নন–ক্যাডারে সুপারিশ না পেয়ে খালি হাতে ফিরেছেন। গেজেটের ভিত্তিতে পিএসসির একই প্রার্থীকে বারবার সুপারিশ না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।
তার মতে, ফল প্রকাশে কিঞ্চিৎ বিলম্ব হলেও যদি অধিকসংখ্যক যোগ্য চাকরিপ্রত্যাশী প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন, সে ক্ষেত্রে গেজেটের জন্য অপেক্ষা করাই অধিক যুক্তিসংগত।
সূত্র: প্রথম আলো