খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করছেন দলটির মহাসচিব আহমদ আবদুল কাদের। পুরানা পল্টন, ঢাকা, ২৯ নভেম্বরজাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমকে প্রধান বাধা হিসেবে দেখছে খেলাফত মজলিস।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এড়িয়ে যাওয়ায় বৃহত্তর ঐক্যের পথে অন্তরায় তৈরি হয়েছে।আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের এ কথা বলেন।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁরা মাঠে থাকবেন জানিয়ে আহমদ আবদুল কাদের বলেন, এ ইস্যুতে তাঁরা সব দলকে মাঠে চান। এ বিষয়ে জাতীয় ঐক্য প্রয়োজন।
তবে জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম।বিএনপির জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এড়িয়ে যাওয়াকে বৃহত্তর ঐক্যের অন্তরায় হিসেবে উল্লেখ করে আহমদ আবদুল কাদের বলেন, সরকারকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় কার্যকর করতে হবে।
সূত্র: প্রথম আলো