অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল। বর্তমান সরকার নিয়ন্ত্রক সংস্থায় পরিবর্তন এনেছে এবং রাজনৈতিক নিয়োগের বাইরে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করেছে। এর ফলে বিনিয়োগকারীরা আবার বাজারে ফিরছেন।
তবে বাজারের গভীরতা বাড়াতে ভালো ও মানসম্পন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে।আজ রোববার পাঁচ বছরের অর্থনৈতিক কৌশলপত্র নিয়ে এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মনজুর হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)।
সূত্র: প্রথম আলো