সরকার চা-শ্রমিকদের পাশে সব সময় থাকবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, শ্রমিকদের সংগঠিত করে চা-শিল্পকে কীভাবে আরও সমৃদ্ধ ও অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যায়, সরকার সে চেষ্টা করছে। শ্রমিকদের কল্যাণে এই সরকার কাজ করবে।আজ রোববার সকাল সাড়ে নয়টায় সিলেট নগরের কুমারপাড়া এলাকায় মন্ত্রীর বাসভবনে এক মতবিনিময় সভায় আরিফুল হক চৌধুরী এ কথা বলেন।
প্রায় আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালার নেতৃত্বে চা-শ্রমিকদের একটি প্রতিনিধিদল সভায় অংশ নেয়। এ সময় মন্ত্রী বিজয়ী চা-শ্রমিক নেতাদের মিষ্টিমুখ করান।চা-বাগানগুলোয় সঠিক নেতৃত্ব থাকলে কোনো সমস্যা বা সংকট থাকবে না উল্লেখ করে শ্রমমন্ত্রী বলেন, ‘তিনি (রাজু গোয়ালা) অঙ্গীকার করেছেন, সরকারের সব কর্মসূচি ও বিষয় বাস্তবায়নে আমাদের সঙ্গে এক হয়ে কাজ করবেন।
চা-শ্রমিকদের যাবতীয় সমস্যা ও সংকটে আমরা সব সময় পাশে থাকব।
সূত্র: প্রথম আলো