বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে এই নবীন নাবিকেরা অগ্রণী ভূমিকা রাখবেন বলে নৌবাহিনীর প্রধান দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছেন ৪৬৭ জন নবীন নাবিক।
তাঁরা দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করেন।দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে আজ রোববার পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে সম্পন্ন হলো বি-২০২৬ ব্যাচের এই নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ।আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এই কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার তুলে দেন।নবীন নাবিকদের মধ্যে মো. সেজান মাহমুদ সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন।
সূত্র: প্রথম আলো