দেশ ও মানুষের কল্যাণে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রথম আলোর ২৮ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ড্যাফোডিল বন্ধুসভা। ২০ নভেম্বর আশুলিয়া মডেল টাউনে এটি অনুষ্ঠিত হয়।
একই দিন ‘একদিন দল বেঁধে কজনে’ শিরোনামে অনুষ্ঠিত হয় ড্যাফোডিল বন্ধুসভার চড়ুইভাতি।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের পাশাপাশি ২০২৬ সালে সারা দেশের বন্ধুসভাগুলোর মধ্যে ‘বর্ষসেরা ১০’ ও ‘বৃক্ষরোপণে সেরা ১০’-এ স্থান পাওয়ার গৌরবময় অর্জনও এ আয়োজনে উদ্যাপন করেন বন্ধুরা।ড্যাফোডিল বন্ধুসভার উদ্যোগে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানঅনুষ্ঠানের দিন সকাল থেকেই আকাশ ছিল মেঘলা।
শুরু হয় ঝিরিঝিরি ও থেমে থেমে বৃষ্টি।
সূত্র: প্রথম আলো