ব্যাংকিংয়ের মৌলিক ধারণা, বাণিজ্যিক সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে শাহ মো. আহসান হাবিব রচিত ‘ব্যাংকিং ডায়নামিকস: কনসেপচুয়াল ফাউন্ডেশনস, কমার্শিয়াল কালচার অ্যান্ড পাবলিক পারপাস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার রাজধানীর গুলশানের রেনেসাঁ ঢাকা হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির প্রকাশনা, প্রচ্ছদ ও ডিজাইন করেছে পেপার রাইম অ্যাডভার্টাইজিং লিমিটেড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।ব্যাংকিং শুধু আমানত, ঋণ ও মুনাফার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে জনস্বার্থ, অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক স্থিতিশীলতা। এই ভাবনা থেকেই বইটিতে ব্যাংকিং কার্যক্রমে সুশাসন, নৈতিকতা, ঝুঁকি ব্যবস্থাপনা ও জবাবদিহির গুরুত্ব তুলে ধরেছেন লেখক।
এ ছাড়া কেন্দ্রীয়, বাণিজ্যিক ও ইসলামি ব্যাংকিংয়ের পাশাপাশি বইটিতে স্থান পেয়েছে টেকসই অর্থায়ন, আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল রূপান্তর ও রাজনৈতিক অর্থনীতি।
সূত্র: প্রথম আলো