ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতে দেশটিতে সেনা পাঠানো শুরু করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। আজ রোববার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর বিবৃতিতে বলেছে, গতকাল শনিবার সেনাবাহিনীর ওই দলের জন্য বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়।
এর একদিন আগে ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা জোটের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটির বৈঠক হয়।
বৈঠকে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নেতারা চুক্তির ‘সম্মিলিত প্রতিরক্ষা’ বিধান অনুযায়ী সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় প্রচেষ্টা অব্যাহত রাখা বিষয়ে নিজেদের ‘সম্মিলিত অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করেন।আজ দেওয়া ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘সৌদি আরবে সেনা মোতায়েনের মধ্য দিয়ে দেশটির নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের অবিচল অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।
সূত্র: প্রথম আলো