বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় গুলিতে ১৪ বছর বয়সী কিশোর আবদুল মোতালিব নিহত হওয়ার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত।
জুলাই আন্দোলনের সময় ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আবদুল মোতালিব নামের এক কিশোরকে হত্যা মামলায় এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন। আজ রোববার দ্বিতীয় দফায় ১২ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন হক।
প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, এর আগে এ মামলায় সাঈদ খোকনকে প্রথম দফায় সাত দিনের এবং দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
সূত্র: প্রথম আলো