গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আলোচনায় বসতে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দুই পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসাটাই এখন বেশি জরুরি বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আশা করেন, ভারত চিঠির জবাব দেবে। আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
গত জুনের পর সমাধানে পৌঁছানোর জন্য ভারতকে এরই মধ্যে দুই দফায় চিঠি পাঠানো হয়েছে। তবে তারা একটি চিঠিরও কোনো জবাব দেয়নি।গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘আমরা চুক্তিটি অব্যাহত রাখতে চাই। এটি নবায়ন করা প্রয়োজন। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে আমরা অবশ্যই আগ্রহী। চুক্তির বিষয়ে বাংলাদেশ এরই মধ্যে ভারতকে চিঠি দিয়েছে।
তবে দ্বিপক্ষীয় আলোচনা শুরুর পথ তৈরি করতে পারে, এমন কোনো জবাব এখনো পাওয়া যায়নি।’পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ।
সূত্র: প্রথম আলো