সমাজে পরিবর্তন আনার ভাবনা থেকে শুরু হতে পারে ছোট একটি উদ্যোগ। সেই উদ্যোগই একসময় হয়ে উঠতে পারে বড় পরিবর্তনের পথ। তবে সম্ভাবনাময় ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সুযোগ, সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও সম্মিলিত প্রচেষ্টা। তরুণদের নেতৃত্বে এমন উদ্যোগ গড়ে তোলা এবং সেগুলোকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নেওয়ার গুরুত্ব উঠে এসেছে ‘কার্নিভ্যাল অব চেঞ্জ ২০২৬’ আয়োজনে।
সাভারের ব্র্যাক সিডিএমে ব্র্যাকের উদ্যোগে গত শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৭০ জনের বেশি তরুণ-তরুণী অংশ নেন। তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি আয়োজনটিতে রয়েছে মতবিনিময়, আলোচনা, কর্মশালাসহ নানা কার্যক্রম।ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, ‘শুধু একটি নেটওয়ার্কের অংশ হওয়া যথেষ্ট নয়, এটিকে কার্যকর কমিউনিটিতে পরিণত করতে হবে।
নেটওয়ার্কের মাধ্যমে আমরা অনেক মানুষকে চিনতে পারি; কিন্তু কমিউনিটি হলো সেই জায়গা, যেখানে বিপদের সময় মানুষ একে অপরের পাশে দাঁড়ায়।’আসিফ সালেহ্ আরও বলেন, ‘জীবনের নানা সংকটে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা তাঁকে এগিয়ে যেতে শক্তি দিয়েছে।
সূত্র: প্রথম আলো