চিরকুটে আগাম ঘোষণা দিয়ে বরগুনা পৌর শহরের গার্লস স্কুল সড়কের তিন ব্যবসায়ীর বাসায় ডাকাতির হুমকি দেওয়া হয়েছে। আজ রোববার বিকেল চারটার দিকে তিন ব্যবসায়ীর প্রত্যেকের বাসার সামনে একটি করে চিরকুট পাওয়া যায়।তিনটি চিরকুটের ভাষা একই। এতে লেখা, ‘আজকে রাতে এখানে ডাকাতি করা হবে, রেডি থাকবেন।’ লেখার নিচে কার্টুনের মতো ছবি (ইমোজি) আঁকা।
তবে তিনটি ইমোজিতে কিছুটা পার্থক্য আছে।চিরকুট পাওয়া ব্যক্তিরা হলেন বরগুনা পৌর শহরের স্বর্ণ ব্যবসায়ী জুয়েল তালুকদার, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরগুনা জেলা কমিটির সাবেক অর্থ সম্পাদক ও চাল ব্যবসায়ী অমল কৃষ্ণ তালুকদার এবং আরেক চাল ব্যবসায়ী শংকর তালুকদার।চিরকুট পাওয়ার ঘটনায় পরিবারগুলোতে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি তারা পুলিশকে জানিয়েছে।শংকর তালুকদার, চিরকুট পাওয়া ব্যবসায়ীআমার কোনো শত্রু নেই।
তারপরও কারা এভাবে চিরকুট দিয়েছে, বুঝতে পারছি না।
সূত্র: প্রথম আলো