নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের এগিয়ে নিতে একসঙ্গে কাজ করছে হাল ফ্যাশন ও এনেক্স কমিউনিকেশনস। সেই উদ্যোগের অংশ হিসেবে ৩২ উদ্যোক্তাকে নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ মিটআপ।দেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতের নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের নিয়ে কাজের পরিসর বাড়াতে যৌথভাবে এগিয়ে এসেছে হাল ফ্যাশন ও এনেক্স কমিউনিকেশনস লিমিটেড।
এ উদ্যোগের ধারাবাহিকতায় ২৯ নভেম্বর রাজধানীর প্রগতি ইনস্যুরেন্স ভবনের দশম তলায় প্রথম আলোর সভাকক্ষে অনুষ্ঠিত হয় উদ্যোক্তা মিটআপ। এতে অংশ নেন ৩২ জন নতুন ও তুলনামূলকভাবে কম পরিচিত উদ্যোক্তা।
নিজেদের উদ্যোগ, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার পাশাপাশি তাঁরা তুলে ধরেন বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জের কথা।মিট–আপে উদ্যোক্তারাগত ২৫ অক্টোবর দেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে সৃজনশীল উদ্যোগের পরিসর বাড়াতে কৌশলগত অবস্থান ও অংশীদারত্বে যুক্ত হয় ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশনস লিমিটেড।
সূত্র: প্রথম আলো