পিঠা উৎসব, মাল্টিকালচারাল সাংস্কৃতিক পরিবেশনা, প্রথম বাংলা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন এবং কিংবদন্তি শিল্পী নকীব খানের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় মুখর হলো অস্ট্রেলিয়ার ব্যালারাট শহর। ৭ নভেম্বর ২০২৬, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ঐতিহাসিক ব্যালারাট শহরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ব্যালারাট বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইনকরপোরেটেড (বিবিএআই) আয়োজিত ‘মাল্টিকালচারাল স্প্রিং ফেস্টিভ্যাল ২০২৬’।
ভিক্টোরিয়ান স্টেট গভ.–এর মাল্টিকালচারাল ফেস্টিভ্যালস অ্যান্ড ইভেন্টস প্রোগ্রাম গ্রান্টের সহযোগিতায় আয়োজিত এই উৎসব পরিণত হয়েছিল বিভিন্ন দেশের মানুষের এক মিলনমেলায়। ব্যালারাটের ব্রাউন হিল কমিউনিটি হলে অনুষ্ঠিত এই আয়োজনে আড়াই শতাধিক বাংলাদেশির পাশাপাশি অংশ নেন ভারত, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের মানুষ।
উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, রাজ্যের একজন মন্ত্রী, সিটি কাউন্সিলের প্রতিনিধি, মাল্টিকালচারাল সংগঠনের নেতৃবৃন্দ।পিঠার সুবাসে উৎসবের সূচনাবেলা সাড়ে তিনটায় ঐতিহ্যবাহী পিঠা উৎসবের মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন।
সূত্র: প্রথম আলো