দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু হয়েছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিশেষ ধরনের বন্ড ছেড়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন। বন্ডটির মাধ্যমে ১৫৮ কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। এই অর্থ নারীদের কৃষি, ব্যবসা, কর্মসংস্থান ও আবাসন খাতে ঋণ দেওয়ার কাজে ব্যবহার করা হবে।
‘সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড’ নামের এই বন্ডের তালিকাভুক্তি ও অর্থ সংগ্রহের কার্যক্রম সম্পন্ন হওয়া উপলক্ষে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আনুষ্ঠানিকভাবে ঘণ্টা বাজানো হয়।
ডিএসইর মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সাজেদা ফাউন্ডেশন ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সূত্র: প্রথম আলো