শহরের একশ্রেণির মানুষের বাস্তুচ্যুতির সঙ্গে অন্য শ্রেণির মানুষের প্রাপ্তির বিষয়টি জড়িয়ে আছে। মানুষকে বাস্তুচ্যুত করা অন্যায্যতার সবচেয়ে নিকৃষ্ট রূপ। যাঁরা প্রান্তিক, তাঁরা আরও প্রান্তিক হয়ে পড়ছেন। অথচ সংবিধানে মানুষের জীবনের অধিকার নিশ্চিত করা হয়েছে। রোববার রাজধানীতে আয়োজিত ‘বৈশ্বিক নগর ব্যবস্থায় বেদখলের মাধ্যমে দখল ও সামাজিক নিঃস্বতা: ন্যায্যতার দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা’ শীর্ষক সিম্পোজিয়ামে বক্তারা এ কথা বলেন।
‘আরবান রেজিমস অব ডিসপসেশন ইন দ্য গ্লোবাল সাউথ: আ নিউ ডিবেট’ শীর্ষক বই প্রকাশ উপলক্ষে এই সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। বাঙলার পাঠশালা ফাউন্ডেশন ও ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। বইটির সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লিপন মণ্ডল ও ডেভিড এল ব্রান্সমা।
বইটি প্রকাশ করেছে ব্রিল।অনুষ্ঠানে অর্থনীতিবিদ সেলিম জাহান বলেন, নগরের একশ্রেণির মানুষের বাস্তুচ্যুতির সঙ্গে অন্য শ্রেণির মানুষের প্রাপ্তির বিষয়টি জড়িয়ে আছে।
সূত্র: প্রথম আলো